🔍 Searching...

🔍

হানিম্বের ক্ষতিকর প্রভাব এর প্রতিকারে কি করোনীয় নিয়ম কানুন Honeycomb ।

হানিকম্ব কী? কংক্রিটে হানিকম্বের কারণ, ক্ষতি ও প্রতিকার

🔨 হানিকম্ব কী? কংক্রিটে হানিকম্বের কারণ, ক্ষতি ও প্রতিকার

ইঞ্জিনিয়ারিং ভাষায় ঢালাই করার পর কংক্রিটের মধ্যে ছোট ছোট ফোকর বা গর্তের সৃষ্টি হওয়াকে হানিকম্ব (Honeycomb) বলে। এটি মৌচাকের মতো দেখতে বলে এর নাম হানিকম্ব। এই পোস্টে আমরা হানিকম্ব কী, কেন হয়, এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

কংক্রিট ঢালাইয়ে হানিকম্ব বা এয়ার ভয়েডের সমস্যা এবং সাটার লিকেজের দৃশ্য
সাটার লিকেজ ও ভুল ভাইব্রেশনের কারণে কংক্রিটে হানিকম্বের বাস্তব দৃশ্য

✅ হানিকম্ব কী?

বাংলায় হানিকম্ব মানে মৌচাক, কিন্তু ইঞ্জিনিয়ারিং ভাষায় ঢালাইয়ের পর কংক্রিটের মধ্যে ছোট ছোট ফোকর বা গর্তের সৃষ্টি হওয়াকে হানিকম্ব বলে। মূলত কোর্স এগ্রিগেট সমূহের মধ্যস্থ ফাঁকা পুরণের জন্য কংক্রিটে ফাইন এগ্রিগেট ব্যবহার করা হয়, কোন কারণে যদি এই ফাঁকে ফাইন এগ্রিগেট পৌঁছাতে না পারে কিংবা কোর্স এগ্রিগেট থেকে আলাদা হয়ে যায় তবে হানিকম্ব বা এয়ার ভয়েডের সৃষ্টি হয়।

⚠️ হানিকম্বের ক্ষতিকর প্রভাব

  • কংক্রিটকে ভঙ্গুর ও দুর্বল করে তোলে।
  • ৫% এয়ার ভয়েড বা হানিকম্ব কংক্রিটের শক্তি ২৫-৩০% কমিয়ে দেয়।
  • হানিকম্বের ফাঁকা দিয়ে আদ্রতা প্রবেশ করে, ফলে স্টিলে করোশন হয় ও স্ট্রেন্থ বহনে ব্যর্থ হয়।
  • ফলশ্রুতিতে কাঠামো ফেইল করতে পারে।

🔍 হানিকম্বের কারণ ও প্রতিকার

❶ সাটার লিকেজ (Shutter Leakage)

কারণ: ভাইব্রেটিং এর ফলে সাটারের ফাঁক দিয়ে পানি বা সিমেন্টের তরল মর্টার বের হয়ে গিয়ে হানিকম্ব তৈরি করে।

প্রতিকার: সাটারকে ভালভাবে এয়ার টাইড করতে হবে। কাঠের সাটারের বড় গ্যাপে রূপভান সিট বা কাগজ দিয়ে আটকাতে হবে। স্টিল সাটারের জয়েন্টে জুট টেপ/ফোম ব্যবহার করে নাট-বোল্ট শক্ত করে জ্যাম দিতে হবে।

❷ অপর্যাপ্ত বা ভুল ভাইব্রেটিং (Improper Vibrating)

কারণ: প্রপার ভাইব্রেটিং না করলে বা ভাইব্রেটরের নজেল সব জায়গায় পৌঁছাতে না পারলে কোর্স এগ্রিগেটের গ্যাপে ফাঁকা থেকে যায়।

প্রতিকার: অল্প সময় ধরে কিন্তু ঘন ঘন (প্রতি ১-১.৫ ফিট পর পর) ভাইব্রেটর মারবেন। নজেল সোজা বা ৪৫° কোণে রাখবেন। মেম্বারের সাইজ অনুযায়ী নজেল সাইজ (ছোট মেম্বারে 1-1.5", বড় মেম্বারে 2-2.5") ব্যবহার করুন।

❸ সেগ্রিগেশন (Segregation)

কারণ: মসলা খুব উঁচু থেকে ফেললে বা অতিরিক্ত পানি দিলে কিংবা বেশি ভাইব্রেশনের ফলে কোর্স এগ্রিগেট নিচে ও ফাইন এগ্রিগেট উপরে চলে আসে।

প্রতিকার: এক লিফটে ৫ ফিটের বেশি উচ্চতায় কাস্টিং না করা। মসলাকে খুব উঁচু থেকে ফেলা যাবে না। ভাইব্রেটর দিয়ে মসলাকে ঠেলে দূরে সরানো যাবে না। পানি নিয়ন্ত্রণ করা জরুরি।

❹ পানির পরিমাণ (Water Cement Ratio)

কারণ: খুব বেশি পানি দিলে সেগ্রিগেশন হয়, খুব কম পানি দিলে Low Workability হয় – উভয় ক্ষেত্রেই হানিকম্ব হয়।

প্রতিকার: ঢালাইয়ের আগে এগ্রিগেট ভিজিয়ে নিন। সঠিক ডব্লিউ/সি রেশিও বজায় রাখুন (সাধারণত .35-.5) এবং আবহাওয়া অনুযায়ী সমন্বয় করুন। স্লাম্প ১০০-১২৫ মিমির মধ্যে রাখুন।

❺ Well Graded Aggregate না হওয়া

কারণ: শুধুমাত্র বড় সাইজের (3/4″) খোয়া ব্যবহার করলে বা ব্রিক চিপস ভাঙার সময় সাইজ বেশি বড় হলে ফাঁকা থেকে যায়।

প্রতিকার: খোয়ার সাইজ খুব বড় যেন না হয় সেদিকে খেয়াল রাখুন। ভালো গ্রেডেড এগ্রিগেট ব্যবহার করুন, প্রয়োজনে ½″ পাই পাথর মিক্স করুন।

❻ কংক্রিট পোরিং ও মিক্সিং (Pouring & Mixing)

কারণ: একদিক থেকে মসলা ফেলে ভাইব্রেটর দিয়ে অন্য দিকে ঠেলে নেওয়া অথবা ভাইব্রেটরের নজেল নিচের দিকে না পৌঁছালে ভয়েড হয়। এছাড়া নির্দিষ্ট রেশিও না মেনে বালি কম বা পাথর বেশি দিলেও সমস্যা হয়।

প্রতিকার: সব দিক থেকে সমানভাবে মসলা ফেলতে হবে এবং সাথে সাথে ভাইব্রেটিং করতে হবে। একই মাপের টুকরি বা কড়াই দিয়ে রেশিও ঠিক রাখতে হবে। মেশিন থেকে মসলা ফেলার পর বেলচা দিয়ে একবার নেড়ে নিন। কাস্টিং শুরুর আগে সাটার ভিজিয়ে নিন।

🛠️ হানিকম্ব হলে করণীয়

  • আগলা বা লুজ ম্যাটারিয়াল হালকা হালকা আঘাত করে খুলে ফেলুন। গর্ত বড় হলেও সমস্যা নেই, লুজ থাকা যাবে না।
  • গর্ত ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রাখুন।
  • পদ্ধতি ১: 1:1 অনুপাতে সিমেন্ট ও সিলেট বালির মসলা বানিয়ে গ্রাউটিং করে গর্ত পূরণ করুন।
  • পদ্ধতি ২: বাজারে কনক্রিট রিপেয়ার ম্যাটেরিয়াল (Epoxy Based Non-Shrinkage Filler) পাওয়া যায়। প্যাকেটের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করুন।

বিশেষ দ্রষ্টব্য: কাস্টিংয়ের পূর্বে অবশ্যই সাটারকে ভিজিয়ে নিন। সবকিছু ঠিকঠাক করার পরও যদি হানিকম্ব দেখা দেয় তবে তা রিপেয়ারযোগ্য না হলে বিশেষজ্ঞ প্রকৌশলীর পরামর্শ নিন।


Popular

BariPlans chat with us on WhatsApp
Hello, How can I help you? ...
Click me to start the chat...