🧱 টাইলস – সিভিল ইঞ্জিনিয়ারিং ফিনিশিং আইটেম
📌 টাইলস কী?
টাইলস সিভিল কাজের একটি ফিনিশিং আইটেম। পূর্বে মেঝে শেষ করার জন্য নেট সিমেন্ট ও মোজাইক ব্যবহার করা হতো, বর্তমানে টাইলস অন্যতম জনপ্রিয় ফিনিশিং উপকরণ। টাইলস স্থাপন করা সহজ, দেখতে সুন্দর এবং মেঝে ও দেয়াল উভয় স্থানেই ব্যবহার করা হয়। সাধারণত টাইলস ফ্লোর, বাথরুম ও কিচেনে স্থাপন করা হয়।
🎨 টাইলসের প্রকারভেদ
ফ্লোর টাইলস: 12"x12", 16"x16", 20"x20", 24"x24", 32"x32", 24"x48"
ওয়াল টাইলস: 8"x12", 10"x13", 10"x16", 12"x18", 12"x20", 12"x24", 12"x48"
🧱 ওয়াল টাইলস (Wall Tiles) – কাজের নিয়ম
- টাইলস পানি শোষণ করে, তাই কাজ করার ১২ ঘন্টা আগে টাইলস পানিতে ভিজিয়ে রাখতে হবে।
- দেয়াল ভেজাতে হবে যাতে দেয়াল টাইলসের পানি শোষণ না করে।
- দেয়ালের অতিরিক্ত ইট ভেঙে মোটামুটি হিসাব করে দেখতে হবে কোথায় পুরো টাইলস ও কোথায় ছোট পিস পড়বে।
- ছোট পিস সবসময় দরজার পেছনে রাখুন যাতে দরজা খোলার সময় কাভার পড়ে যায়।
- স্যানিটারি লাইন লিকেজ বা প্রেসার ঠিক আছে কিনা পানি দিয়ে চেক করুন – পরবর্তীতে টাইলস ভাঙার ঝুঁকি এড়াতে।
- মসলা সাধারণত 1:4, বিশেষ ক্ষেত্রে 1:3 অনুপাতে তৈরি করুন। তারপর দেয়াল লেভেল করে টাইলস বসানো শুরু করুন।
- সব টাইলস সমান কিনা এবং দুই টাইলসের মাঝে ১ সুতা ফাঁকা আছে কিনা নিশ্চিত করুন।
- টাইলসের নিচের মসলা সম্পূর্ণ টাইলসের তলায় প্রয়োগ করতে হবে, নচেৎ ফাঁকা থাকলে শুকানোর পর শব্দ হবে এবং আঘাতে ভেঙে যাবে।
- টাইলস বসানোর পর সাথে সাথে আমেরিকান কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে, নচেৎ শুকিয়ে গেলে সরবে না বা টাইলস বিবর্ণ/ক্ষতিগ্রস্ত হতে পারে।
- ছোট পিস করার সময় কার্টার দিয়ে খুব সতর্কভাবে কাটুন, নইলে টাইলসের নিকেল উঠে যাবে।
- মসলার পুরুত্ব সাধারণত 1/2" থেকে 1" হয়, দেয়ালের লেভেলের উপর নির্ভর করে।
- টাইলস বসানোর ১২ ঘন্টা পর কিউরিং করতে হবে।
- ৫/৭ দিন পর টাইলস ধুয়ে শুকিয়ে ফাঁকা জায়গায় ফুটিং দিতে হবে।
- ওয়াল টাইলস সবসময় উপরে থেকে নিচ পর্যন্ত টেকনিক্যালি এডভান্টেজ।
- টাইলস নির্বাচনের সময় সমান সাইজের টাইলস নির্বাচন করুন এবং একবারেই একই টাইলস কিনুন।
🔲 ফ্লোর টাইলস (Floor Tiles) – কাজের নিয়ম
- পুরাতন ফ্লোর হলে প্রথমে চিপিং করে ধুয়ে পরিষ্কার করে থিন সিমেন্ট গ্রাউটিং করতে হবে।
- হোমোজেনিয়াস টাইলসের ক্ষেত্রে টাইলস ভিজানোর প্রয়োজন নেই।
- ড্রাই মসলা 1:3 অনুপাতে তৈরি করতে হবে (মেঝেতে বেশি ব্যবহার হয়)।
- স্যানিটারি লাইন লিকেজ ও প্রেসার চেক করে লেভেল ঠিক করতে হবে।
- দরজার নিচে 1/2" ক্লিয়ার রাখতে হবে।
- শুকনো মসলা ফ্লোরের ওপর বিছিয়ে তার ওপর টাইলস বসিয়ে লেভেল ঠিক করুন। প্রয়োজনে টাইলস সরিয়ে নিন। লেভেল OK হলে টাইলস সরিয়ে ফেলুন, সিমেন্ট পানি মিশিয়ে গ্রাউটিং করুন, মসলা কর্নি দিয়ে কাটুন ও রাফ করুন, তারপর টাইলস বসান, রাবার হ্যামার দিয়ে হালকা আঘাত করে লেভেল ফাইনাল করুন।
- সব টাইলস এক লাইনে বসাতে হবে। ছোট পিস এমনভাবে ব্যবহার করতে হবে যাতে চোখে না পড়ে। বাথরুমে স্লোপ দিতে হবে (5' এ 1")।
- ফ্লোর টাইলসের পুরুত্ব ফ্লোর লেভেলের উপর নির্ভর করে। ছাদ করার সময় ছাদের টপ লেভেল সমান রাখুন, নচেৎ টাইলসের পুরুত্ব বেড়ে যাবে, লোডিং ও খরচ বাড়বে।
- ফ্লোর টাইলসের পুরুত্ব সাধারণত 1" থেকে 1.5" হয়।
- বাথরুম ও কিচেনে টাইলস বসানোর সময় কমোড, ওয়েস্ট ওয়াটার পাইপ, ফিটিংস, বার্নার স্ল্যাব – এগুলোর জায়গায় বিশেষ সতর্কতা নিন। দুই টাইলসের জয়েন্ট ও পাশ ভি-শেপে কাটবেন।
🧮 টাইলসের সংখ্যা ও মসলার পরিমাণ নির্ণয়
📐 ফ্লোর টাইলস (Floor Tiles)
উদাহরণ: 1500 বর্গফুট এলাকায় 8% ওয়েস্টেজ ধরে টাইলস লাগবে = 1500 × 1.08 = 1620 বর্গফুট।
একটি টাইলসের ক্ষেত্রফল যদি 12"x12" হয়, তাহলে = (12×12)÷144 = 1 বর্গফুট।
∴ টাইলসের সংখ্যা = 1620 ÷ 1 = 1620 পিস।
🧱 ওয়াল টাইলস (Wall Tiles)
ওয়াল টাইলসে ওয়েস্টেজ ধরা হয় 10%।
1500 বর্গফুট এলাকায় = 1500 × 1.10 = 1650 বর্গফুট।
টাইলসের সংখ্যা = 1650 ÷ 1 = 1650 পিস (1 বর্গফুটের টাইলস হলে)।
🧪 মসলার পরিমাণ (Mortar Calculation)
ওয়াল টাইলসের জন্য: মসলার পুরুত্ব 1" এবং অনুপাত 1:2।
= 1500 × (1/12) = 125 ঘনফুট
শুকনো মসলা = 125 × 1.5 = 187.50 ঘনফুট
অনুপাতের যোগফল = 1+2 = 3
সিমেন্ট = (187.50 × 1) ÷ 3 × 0.8 = 50 বস্তা
বালি = (187.50 × 2) ÷ 3 = 125 ঘনফুট
ফ্লোর টাইলসের জন্য: মসলার পুরুত্ব 1.5" এবং অনুপাত 1:3।
শুকনো মসলা = 187.5 × 1.5 = 281.25 ঘনফুট
অনুপাতের যোগফল = 1+3 = 4
সিমেন্ট = (281.25 × 1) ÷ 4 × 0.8 = 56.25 বস্তা (প্রায়)
বালি = (281.25 × 3) ÷ 4 = 210.94 ঘনফুট