🔍 Searching...

🔍

একটি বাড়ি নির্মাণ করতে ঠিক কত টাকা প্রয়োজন এই বিষয়ে জানুন

একটি বাড়ি নির্মাণে কত টাকা লাগে? | 3D House Design & Cost in Bangladesh

🏗️ একটি বাড়ি নির্মাণে কত টাকা লাগে? | 3D House Design & Construction Cost in Bangladesh

আপনি কি জানতে চান একটি বাড়ি নির্মাণে কত টাকা লাগে? আধুনিক 3D house design in Bangladesh ও পূর্ণাঙ্গ construction cost estimation এর সহজ গাইড। নিচে দেওয়া হয়েছে বিস্তারিত উপকরণের পরিমাণ, রড ওজন, কংক্রিট অনুপাত, PWD রেট সিডিউল ও শ্রমিক মজুরি। সঠিক বাজেট ও প্ল্যানিং করুন আপনার স্বপ্নের আবাসিক ভবনের জন্য।

3D house design in Bangladesh showing modern building architecture and estimated construction cost breakdown for residential home
Modern 3D house design in Bangladesh with construction cost idea, budget estimation and architectural planning for dream home

🔍 এষ্টিমেটের পূর্বশর্ত

  • স্থাপনাটির পূর্ণাঙ্গ প্ল্যান, এলিভেশন, সেকশন ও ইঞ্জিনিয়ারিং ড্রয়িং।
  • প্রতিটি উপাদানের বাজার দর।
  • ড্রয়িং সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান।

📐 মূলনীতি: আয়তন, ক্ষেত্রফল ও দৈর্ঘ্য

ডিটেইল এষ্টিমেট মূলত কোন জিনিস কতটুকু প্রয়োজন তার পরিমাণ বের করা এবং তার একক বাজার দর হতে সকল জিনিসের মূল্য বের করে আনা। আর যদি একক বাজার দর জানা না থাকে সেক্ষেত্রে কী উপাদান দিয়ে বস্তুটি তৈরি তা বের করে উপাদানগুলোর মূল্য হতে পূর্ণাঙ্গ বস্তুর দাম বের করা। যেমন কংক্রিটের বাজারদর আমরা জানি, তবে তার উপাদান সিমেন্ট, বালি ও খোয়ার পরিমাণ বের করে বাজেট করলে হিসাব অধিকতর গ্রহণযোগ্য হবে।

এষ্টিমেশনে তিনটি বিষয় হিসাব করতে হয়: (১) আয়তন (২) ক্ষেত্রফল (৩) দৈর্ঘ্য।

১) আয়তন – যেসব কাজে হিসাব হয়

কাজের ধরনউদাহরণ
মাটি খনন বা ভরাটফাউন্ডেশন খনন কংক্রিটসিমেন্ট কংক্রিট, আর.সি.সি. ইটের কাজ (ইটের সোলিং বাদে)গাঁথুনি কাঠের কাজসাটারিং, দরজা-জানালার ফ্রেম

২) ক্ষেত্রফল – যেসব কাজে হিসাব হয়

কাজের ধরনউদাহরণ
হোয়াইট ওয়াশ, রংদেয়াল ও ছাদের রং
ইটের সোলিংভিত্তির নিচে ইট বিছানো
প্লাস্টারিংদেয়াল প্লাস্টার
ড্যাম্প প্রুফ কোর্স (DPC)ভিত্তির উপরে আর্দ্রতা বাধা

৩) দৈর্ঘ্য – রডের এষ্টিমেট

রডের দৈর্ঘ্য নির্ণয় করে ওজন হিসাব করা হয়। আর.সি.সি. তে রড সোজা থাকে না; হুক, ক্র্যাংক, ল্যাপ ইত্যাদি থাকে।

বিবরণসূত্র/মান
হুকের দৈর্ঘ্য১২ × রডের ব্যাস (12d)
৪৫° ক্র্যাংকের জন্য অতিরিক্ত রড০.৪২ × effective depth (0.42d)
ল্যাপিং দৈর্ঘ্য (Compression)৪৫d
ল্যাপিং দৈর্ঘ্য (Tension)৬০d

📊 রডের ওজন ও ক্রস সেকশন (প্রতি মিটার)

ডায়ামিটার (মি.মি)ওজন/মিটার (কেজি)ক্রস সেকশন এরিয়া (বর্গ সে.মি)
০.২২২০.২৮৩
০.৩৯৫০.৫০৩
১০০.৬১৬০.৭৮৫
১২০.৮৮৮১.১৩১
১৪১.২০৮১.৫৩৯
১৬১.৫৭৯২.০১১
১৮২.০০০২.৫৪৫
২০২.৪৬৬৩.১৪২
২২২.৯৮৩৩.৮০১
২৫২.৮৫৪৩.৯০৯
২৮৪.৮৩৫৬.১৫৮
৩২৬.৩১৩৮.০৪২

🧱 কংক্রিট ও গাঁথুনির উদাহরণ

১:২:৪ অনুপাতের ১০০ cft R.C.C ঢালাই এর জন্য প্রয়োজনীয় উপকরণ:
  • সিমেন্ট – ১৭ ব্যাগ
  • বালি – ৪৩ সি.এফ.টি
  • খোয়া – ৮৬ সি.এফ.টি
  • ইট – ৮৫০ টি
  • রাজমিস্ত্রি – ২.৫ জন
  • লেবার – ৬ জন
  • রড বাঁধার মিস্ত্রি ও লেবার – ২ জন
১:১.৫:৩ অনুপাতের ১০০ sft, ১.৫ ইঞ্চি পুরু ড্যাম্প প্রুফ কোর্স তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ:
  • সিমেন্ট – ৩ ব্যাগ
  • বালি – ৫.৫ সি.এফ.টি
  • খোয়া – ১১ সি.এফ.টি
  • পাডলো – ২.২৫ কেজি
  • বিটুমিন – ১৫ কেজি
  • মিস্ত্রি – ১ জন, লেবার – ২ জন

📋 P.W.D সিডিউল (১৯৯৭) অনুযায়ী প্লিন্থ এরিয়া রেট (টাকা/বর্গমিটার)

তলার সংখ্যাফাউন্ডেশন রেটসুপার স্ট্রাকচার রেট
১ তলা১৫১০৩৮৮০
২ তলা১৬৮৫৪৭৪০
৩ তলা১৮৭০৪৮৬০
৪ তলা২১৬০৪৯৮০
৫ তলা২৪৩০৫২৮০

জলছাদ ও প্যারাপেটের জন্য অতিরিক্ত ৩৬০ টাকা/বর্গমিটার। অন্যান্য কাজের জন্য ৯৫০-১৬০০ টাকা/বর্গমিটার। উন্নত ফিনিশিং এর জন্য বাড়তি খরচ যোগ করতে হবে।

💧 স্যানিটারি ও ইলেকট্রিক্যাল ব্যয়

  • পানি সরবরাহ ও স্যানিটারি – মোট খরচের ১৫% (অনুমান)
  • ইলেকট্রিক্যাল কাজ – মোট খরচের ১৫%

🧱 বাউন্ডারি ওয়াল রেট (রানিং মিটার)

  • ৫” ইটের দেয়াল + ব্রিক পিলার (প্রতি ৮ ফুটে ১০”x১০”) – টাকা ১.৯২/রানিং মিটার
  • RCC ফ্রেমে ৫” ইটের দেয়াল – টাকা ২.৮/রানিং মিটার
  • বারবেড ওয়্যার (২ প্লাই, ৪ পয়েন্ট) – টাকা ২২০/মিটার

📊 নির্মাণ ব্যয়ের শতাংশ ভাগ (সাধারণ নমুনা)

কাজের বিবরণশতকরা (%)
ফাউন্ডেশন (প্লিন্থ পর্যন্ত)২০%
সুপার স্ট্রাকচার (উপরের অংশ)৮০%
মোট১০০%

উদাহরণ: মোট ব্যয় ৫০,০০,০০০ টাকা হলে, ফাউন্ডেশন ১০,০০,০০০ ও সুপার স্ট্রাকচার ৪০,০০,০০০ টাকা।

🧑‍🏭 শ্রমিক (মিস্ত্রি) দর (প্রতিদিন)

পদবীদর (টাকা/দিন)
হেড রডমিস্ত্রি, হেড কার্পেন্টর, হেড পেইন্টার, হেড প্লাম্বার২০০
রডমিস্ত্রি, কার্পেন্টার, পেইন্টার, প্লাম্বার১৬০
দক্ষ হেলপার১২০
দক্ষ লেবার১০০
সাধারণ লেবার৮০
দক্ষ টেকনিশিয়ান১২০
ফোরম্যান২০০
বি. দ্র. বাজার দর পরিবর্তনশীল। এখানে উল্লেখিত রেটগুলো PWD সিডিউল ও বাজার অনুসারে আনুমানিক। একটি বাড়ি নির্মাণে প্রকৃত খরচ স্থানীয় শ্রম ও উপাদানের দর অনুযায়ী পরিবর্তিত হতে পারে। সঠিক house construction cost Bangladesh নির্ধারণে পেশাদার প্রকৌশলীর পরামর্শ নিন।

🏡 আপনার স্বপ্নের 3D হাউজ ডিজাইন ও কস্ট এস্টিমেট

আধুনিক 3D house design Bangladesh এবং সম্পূর্ণ construction cost breakdown পেতে এখনই আমাদের বিশেষজ্ঞ টিমের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার প্লট সাইজ ও বাজেট অনুযায়ী কাস্টমাইজড প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন এবং নির্ভুল এস্টিমেট প্রস্তুত করে দেই।

ইঞ্জি. মোহাম্মদ আলী
বাড়ি প্লান বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট
📞 01715-089432, 01789-710051
📧 bariplans@gmail.com

Popular

BariPlans chat with us on WhatsApp
Hello, How can I help you? ...
Click me to start the chat...