🔭 টাইলসের হিসাব ও তথ্য সম্পূর্ণ গাইড 😱
বিল্ডিং তৈরীতে টাইলসের সঠিক হিসাব ও প্রয়োজনীয় তথ্য
🧱 টাইলসের হিসাব ও তথ্য
বিল্ডিংয়ের সৌন্দর্যবর্ধন ও স্থায়ীত্ব বাড়াতে টাইলসের সঠিক হিসাব জানা জরুরি
জেনে নিন বিল্ডিং তৈরীতে টাইলসের সমস্ত হিসাব!
বিল্ডিংয়ের সৌন্দর্যবর্ধন ও স্থায়ীত্ব বাড়াতে আমরা অনেকেই টাইলসের ব্যবহার করে থাকি। কিন্তু টাইলসের সঠিক হিসাব না জানার কারণে অনেক সময় আমাদের বাজেট থেকেও বাড়তি অনেক খরচ হয়ে যায়। সেই সাথে ফিনিশিং সৌন্দর্য ফুটিয়ে তোলার ব্যাপার তো থাকছেই। চলুন জেনে নেওয়া যাক বিল্ডিং এর অন্যতম ফিনিশিং আইটেম টাইলস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য! যা জেনে রাখা উচিত।
🖼️ টাইলস গ্যালারি
📋 টাইলসের প্রকারভেদ
এখন বিভিন্ন প্রকার টাইলস ব্যবহার হয়। যেমন:-
১. ফ্লোর ও ওয়াল টাইলস
২. রাস্টিক টাইলস
৩. পেভম্যান্ট টাইলস
৪. সিরামিক্স টাইলস
৫. সিটি-৫ টাইলস বা বির্ক
📏 টাইলসের সাইজ
বিভিন্ন সাইজের টাইলস বাজারে পাওয়া যায়। ফ্লোর টাইলস: ১২"x১২", ১৬"x১৬", ২০"x২০", ২৪"x২৪", ৩২"x৩২", ২৪"x৪৮" ইত্যাদি। ওয়াল টাইলস: ৮"x১২", ১০"x১৩", ১০"x১৬", ১২"x১৮", ১২"x২০", ১২"x২৪", ১২"x৪৮" ইত্যাদি।
ফ্লোর টাইলস
12x12, 16x16, 24x24, 12x24, 32x32, 24x48
ওয়াল টাইলস
8x12, 10x13, 10x16, 12x18, 12x20, 12x24, 12x48
Wooden Plank
6x24, 8x48
Hexagonal Tiles
6x6, 8x8
Subway Tiles
3x6, 4x12
🧱 ওয়াল টাইলস বসানোর নিয়ম
টাইলস ভেজানো
টাইলস ১২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। ইটের মত এগুলোও পানি শোষন করে।
ওয়াল ভেজানো
ওয়াল ভেজান প্রয়োজনমত যেন ওয়াল টাইলসের মসলার পানি শোষন করতে না পারে।
বাড়তি ইট ভাঙা
দেয়ালের বাড়তি ইটগুলো ভেঙে নিন এবং রাফ হিসাব করে দেখেন পূর্ন টাইলস কোথায় পড়বে আর শর্ট পিস কোথায় পড়বে।
শর্ট পিসের অবস্থান
শর্ট পিস সব সময় দরজার পিছনে দেবেন যাতে দরজা খুললে ঢাকা পড়ে যায়।
স্যানিটারি লাইন চেক
স্যানিটারি লাইন পানি দিয়ে চেক করুন লিকেজ আছে কিনা বা প্রেসার কেমন না হলে পরে টাইলস ভাংগা লাগবে।
মসলা তৈরি
মসলা তৈরি করতে হবে ১:৪ ক্ষেত্র বিশেষে ১:৩ ও করা হয়।
পায়া বা লেভেল
দেয়ালে পায়া বা লেভেল করুন আর টাইলস লাগানো শুরু করুন।
সমান ও ফাকা
খেয়াল রাখবেন সব টাইলস যেন সমান হয় আর ২ টাইলস এর মাঝে ১ সুতা ফাকা থাকে।
💡 গুরুত্বপূর্ণ টিপস
- টাইলস এর নীচে মসলা ঠিক মত মানে পুরো টাইলসএই যেন মসলা লাগানো হয় অন্যথা শুকালে আওয়াজ করবে আর অল্প আঘাতেই ওই অংশ ভেঙ্গে পড়বে।
- টাইলস সময়ই মার্কিন কাপড় দিয়ে অবশ্যই পরিস্কার করে নেবেন সাথে সাথে না হলে করার পরে উঠবেনা বা অতিরিক্ত ঘষাঘষিতে টাইলস ডিসকালার বা ক্ষতিগ্রস্ত হবে।
- শর্টপিস করার সময় টাইলস কার্টার দিয়ে খুব সাবধানে কাটতে হবে অন্যথা টাইলসের নিকেল উঠে যাবে।
- মসলার থিকনেস ১/২" থেকে ক্ষেত্র বিশেষে ১" পর্যন্ত এলাও তবে সব নির্ভর করবে ওয়ালের লেভেলের উপর।
- টাইলস করার ১২ ঘন্টা পর থেকে কিউরিং করবেন।
- ৫/৭ দিন পর টাইলস ধুয়ে শুকিয়ে ফাঁকা জায়গাগুলোতে ফুটিং করবেন এর পূর্বে করলে মসলার ভেতরকার গ্যাস বের হতে না পারলে টাইলস ফেটে যাবে।
- ওয়াল টাইলস সব সময় উপর থেকে নীচের দিকে করে আসলে টেকনিক্যালি সুবিধা পাওয়া যায়।
- টাইলস নির্বাচনের সময় অবশ্যই সমান মাপের টাইলস নির্বাচন করবেন এবং একই রকমের টাইলস একবারে কিনে ফেলবেন।
🏢 ফ্লোর টাইলস বসানোর নিয়ম
ফ্লোর চিপিং ও পরিষ্কার
ফ্লোর চিপিং কর এবং ধুয়ে পরিস্কার করে পাতলা সিমেন্ট গ্রাউটিং করতে হবে পুরোনো ফ্লোর হলে।
হোমোজিনিয়াস টাইলস
যদি হোমোজিনিয়াস টাইলস হয় তবে টাইলস ভেজানোর দরকার নেই।
শুকনা মশলা
শুকনা মশলা ১:৩ রেশিওতে বানাতে হয় কারন ফ্লোরে অনেক কিছুর লোড পড়ে ও ব্যবহার হয় বেশী।
স্যানিটারি লাইন চেক
যথারিতি স্যানিটারি লাইন যদি নীচ দিয়ে যায় তবে লিকেজ ও প্রেসার চেক করে লেভেল পায়া কর।
দরজার ক্লিয়ারেন্স
দরজার নীচে যেন ১/২" ক্লিয়ার থাকে সে মত পায়া হবে।
ট্রায়াল ও ফাইনাল বসানো
শুকনা মশলা ফ্লোরে ছড়িয়ে দিয়ে টাইলস বসিয়ে লেভেল ঠিক করে তারপর সরিয়ে সিমেন্ট পানি মিশ্রিত গ্রাউটিং করে টাইলস বসাতে হবে।
লেভেল ঠিক করা
প্রয়োজন মত রাবার হেমার দিয়ে হালকা হিট কর এবং লেভেল ফাইনাল কর।
বাথরুমের স্লোপ
বাথরুম হলে স্লোপ দিতে হবে খুব ক্লোজ করে ধর ৫' এ ১"
💡 গুরুত্বপূর্ণ টিপস
- সব টাইলস যেন এক লাইনে থাকে।
- শর্টপিস যেন দৃষ্টি কটু না লাগে এরুপ ব্যবহার করবে।
- ফ্লোর টাইলস এর মসলার পুরুত্ব ফ্লোর লেভেলের উপর নির্ভর করবে তাই ছাদ ঢালাইয়ের সময়ই ছাদের টপ লেভেল সমান রাখতে হবে নতুবা টাইলস করার সময় মসলার পুরুত্ব বেড়ে যাবে এতে লোড ও নির্মান ব্যয় বেড়ে যাবে।
🧮 টাইলসের হিসাব
ফ্লোর টাইলস হিসাব
উদাহরণ: ১৫০০ বর্গফুট জায়গায় টাইলস লাগাতে হবে।
৮% ওয়েস্টেজ সহ মোট পরিমান = ১৫০০ × ১.০৮ = ১৬২০ বর্গফুট
টাইলসের সাইজ ১২"x১২" হলে একটি টাইলসের এরিয়া = ১ বর্গফুট।
প্রয়োজনীয় টাইলসের সংখ্যা = ১৬২০ ÷ ১ = ১৬২০ পিচ
ওয়াল টাইলস হিসাব
উদাহরণ: ১৫০০ বর্গফুট ওয়ালে টাইলস লাগাতে হবে।
১০% ওয়েস্টেজ সহ মোট পরিমান = ১৫০০ × ১.১০ = ১৬৫০ বর্গফুট
টাইলসের সাইজ ১২"x১২" হলে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা = ১৬৫০ পিচ
🧰 টাইলসের জন্য মসলার হিসাব
১৫০০ বর্গফুট ওয়াল টাইলসের জন্য মালামালের হিসাব:
| উপাদান | পরিমাণ | বিঃদ্রঃ |
|---|---|---|
| ভেজা মসলার পরিমাণ | ১৫০০ × (১"÷১২) = ১২৫ ঘনফুট | ওয়ালে ১" পুরুত্ব ধরে |
| শুকনা মসলার পরিমাণ | ১২৫ × ১.৫ = ১৮৭.৫০ ঘনফুট | ওয়াল টাইলসের জন্য |
| অনুপাতের যোগফল (১:২) | ৩ | সিমেন্ট:বালি |
| সিমেন্ট | (১৮৭.৫০ × ১ ÷ ৩) × ০.৮ = ৫০.০০ ব্যাগ | প্রতি ব্যাগ ১.২৫ ঘনফুট |
| বালি | ১৮৭.৫০ × ২ ÷ ৩ = ১২৫.০০ ঘনফুট |