🔍 Searching...

🔍

বাড়ি নির্মানে রডের বিশেষ গুরুত্ব বহন করে যা আপনার কাঠামোকে শক্তির মূল মন্ত্র হিসেবে গণ্য করা হয়

বাড়ি নির্মাণে রড, সিমেন্ট, বালি ও ইটের হিসাব | সহজ গাথুনি ও প্লাস্টার গাইড

🧱 বাড়ি নির্মাণে রড, সিমেন্ট, বালি ও ইটের হিসাব | সহজ গাথুনি ও প্লাস্টার গাইড

নির্মাণ কাজে সঠিক উপকরণের পরিমাণ নির্ণয় করতে হলে ইট, সিমেন্ট, বালি, রড ও কংক্রিটের হিসাব জানা জরুরি। নিচে গাথুনি, প্লাস্টার, রড ও ঢালাই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন ও সূত্র দেওয়া হলো।

বাড়ি নির্মাণে ইট, সিমেন্ট, বালি ও রডের হিসাব এবং গাথুনি ও প্লাস্টার ক্যালকুলেশন পদ্ধতি
গাথুনি, প্লাস্টার ও RCC কাজের জন্য ইট, সিমেন্ট ও বালির পরিমাণ নির্ণয়ের সহজ নির্মাণ হিসাব

📐 মৌলিক একক রূপান্তর (Unit Conversion)

এককরূপান্তর
1 ইঞ্চি (″)25.4 mm, 2.54 cm
1 ফুট (′)12″ , 0.3048 মিটার
1 গজ (Yard)3′, 36″
1 মিটার39.37″ , 100 cm
1 বর্গফুট (SFT)দৈর্ঘ্য × প্রস্থ (ফুটে)
1 ঘনফুট (CFT)দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা (ফুটে)

🧱 ইটের গাথুনি ও প্লাস্টারের হিসাব

ইটের সংখ্যা (মসলাসহ): ১০″ ওয়ালে প্রতি বর্গফুটে ১০টি ইট লাগে।
৫″ ওয়ালে প্রতি বর্গফুটে ৫টি ইট লাগে।
নিচের সোলিং (ছলিং)-এ প্রতি বর্গফুটে ৩টি ইট লাগে।

ইটের মাপ (মসলাসহ): ১০″×৫″×৩″ ; মসলা ছাড়া: ৯.৫″×৪.৫″×২.৭৫″

খোয়া তৈরির হার: ৯টি পিকেট ইটে ≈ ১ CFT খোয়া।
১টি ইটে ≈ ০.১১ CFT খোয়া হয়।

গাথুনি ও প্লাস্টারে সিমেন্ট-বালি অনুপাত:
৫″ গাথুনি (১:৫) – ১০০ SFT-এ ২ ব্যাগ সিমেন্ট, ২৪ CFT বালি।
১০″ গাথুনি (১:৫) – ১০০ SFT-এ ৪ ব্যাগ সিমেন্ট, ২৪ CFT বালি।
সিলিং প্লাস্টার (১:৫) – ১০০ SFT-এ ২ ব্যাগ সিমেন্ট।
নিট ফিনিশিং (NCF) – প্রতি SFT-এ ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।

⚙️ রডের ওজন ও পরিমাণ নির্ণয়

ডায়া (mm)কেজি/মিটারকেজি/ফুট১ কেজি রডের দৈর্ঘ্য (ফুট)
০.৩৯৫০.১২০৭ ফুট
১০০.৬১৬০.১৮৮৫ ফুট
১২০.৮৮৮০.২৭১৩.৭৫ ফুট
১৬১.৫৭৯০.৪৮১২.১৫ ফুট
২০২.৪৬৬০.৭৫২১.৮০ ফুট
২২২.৯৮৩০.৯১০১.১০ ফুট
২৫৩.৮৫৪১.১৭৫~১ ফুট (০.৮৫)

সূত্র: রডের ওজন (কেজি/ফুট) = (d²)/৫৩১.৩৬ ; d = মিলিমিটারে ডায়া।
অথবা ওজন (কেজি/মিটার) = d²/১৬২.২

🏗️ RCC ঢালাই (কংক্রিট) হিসাব

১:২:৪ অনুপাতের ১০০ CFT ঢালাইয়ে প্রয়োজন:
সিমেন্ট – ১৭ ব্যাগ, বালি – ৪৩ CFT, খোয়া – ৮৬ CFT।

১ CFT ঢালাইয়ে (১:২:৪) সিমেন্ট ০.১৭ ব্যাগ, বালি ০.৪৩ CFT, খোয়া ০.৮৬ CFT লাগে।

সিমেন্টের ওজন: ১ ব্যাগ = ৫০ কেজি, আয়তন = ০.০৩৪৭ ঘনমিটার।
১ ঘনমিটার সিমেন্ট = ৩০ ব্যাগ।

📊 অন্যান্য গুরুত্বপূর্ণ সূত্র ও তথ্য

১ ঘনমিটার ইটের গাঁথুনিতে প্রচলিত ইট৪১০ টি
১ ঘনফুট ইটের গাঁথুনিতে প্রচলিত ইট১২ টি (প্রায়)
১ বর্গমিটার একস্তর ফ্লাট সোলিং৩১টি ইট
১ বর্গমিটার হেরিং বোন সোলিং৫২টি ইট
শুকনা মসল্লার আয়তন (ইটের গাঁথুনি)মোট আয়তনের ৩৫%
আবাসিক দালানের বাসযোগ্য ক্ষেত্রফলপ্লিন্থের ৫০-৫৬%
প্রতি ব্যাগ সিমেন্টে ডিপিসির জন্য পাডলো২.৫ কেজি

সারসংক্ষেপ: নির্মাণের প্রতিটি ধাপে সঠিক হিসাব ভবনের দীর্ঘস্থায়িত্ব ও বাজেট নিয়ন্ত্রণে সহায়তা করে। ইটের গাথুনি থেকে শুরু করে RCC ঢালাই ও রডের পরিমাণ – সবকিছু নির্ভুলভাবে জানতে আমাদের ক্যালকুলেটর ও সূত্র ব্যবহার করুন।

Popular

BariPlans chat with us on WhatsApp
Hello, How can I help you? ...
Click me to start the chat...